ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-৫ আসনে নির্বাচনী উত্তেজনা, ইসির নীরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫ আসনে উত্তেজনা বাড়ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিরবতার অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকেরা এলাকায় অনিয়ম ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, ভোটারদের ভয় দেখানো, কেন্দ্র দখলের অপচেষ্টা এবং নির্বাচনের আগেই সহিংসতার ইঙ্গিতমূলক কর্মকাণ্ড চলছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের এমন নীরবতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচনের আগেই বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, যা আতঙ্কজনক পরিস্থিতির ইঙ্গিত দেয় বলেও অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে অধ্যক্ষ বেলায়েত হোসেন প্রশ্ন তোলেন, “নির্বাচনের আগেই ককটেল ফোটানো কিসের লক্ষণ? এটি কি ভোটারদের ভয় দেখিয়ে একটি পক্ষকে সুবিধা দেওয়ার অপচেষ্টা নয়?”
তিনি অবিলম্বে অভিযোগগুলোর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার মাসুদুর রহমান বলেন, “এ বিষয়ে আমরা কোনো প্রার্থীর লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: