ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ব্যানার চুরির অভিযোগে ছাত্রশিবিরের অভিনব প্রতিবাদ

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী সরকারি কলেজ গেট থেকে ইসলামী ছাত্রশিবিরের নির্বাচনী ব্যানার রাতের আঁধারে খুলে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংগঠনটি সেখানে নতুন একটি ব্যানার টাঙিয়েছে, যার ভাষা ও প্রতিবাদের ধরন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
সরেজমিনে দেখা যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, ব্যানার চুরির প্রতিবাদ জানিয়ে টাঙানো নতুন ব্যানারে লেখা রয়েছে,
‘নোয়াখালী সরকারি কলেজ গেইটের সামনে দাঁড়িপাল্লার দুইটি নির্বাচনী ব্যানার ছিল, জালেমরা রাতে নিয়ে গেছে।’
ব্যানারের নিচের অংশে আরও লেখা আছে,
‘প্রতিহিংসার রাজনীতি ছেড়ে আসুন, সকলে মিলেমিশে গড়ি বাংলাদেশ।’
নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজিম মাহমুদ শুভ অভিযোগ করে বলেন, ভোটের দিন ঘনিয়ে আসার আগেই গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাদের দুটি নির্বাচনী ব্যানার খুলে নিয়ে যায়। তিনি এ ঘটনাকে প্রতিহিংসামূলক রাজনীতির বহিঃপ্রকাশ বলে দাবি করেন।
তিনি বলেন,
‘এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের জন্য হুমকিস্বরূপ। রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে মিলেমিশে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।’
ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: