Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘মানবতার রাষ্ট্র’ প্রতিষ্ঠার লক্ষ্যে নোয়াখালীতে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন ইনসানিয়াত বিপ্লবের (আপেল প্রতীক) নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী এম মশিউর রহমান। এ সময় তিনি লিখিত ইশতেহারের গুরুত্বপূর্ণ ৪৯টি দফা পাঠ করেন।
সংবাদ সম্মেলনে এম মশিউর রহমান বলেন, একক গোষ্ঠীবাদী রাজনীতির খুন, জুলুম ও স্বৈরতন্ত্র থেকে মানুষের জীবন, ধর্ম এবং রাষ্ট্রকে রক্ষা করাই ইনসানিয়াত বিপ্লবের রাজনীতির মূল লক্ষ্য। মানবতার রাজনীতির ভিত্তিতে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের নির্বাচনী ইশতেহারের মূল দর্শন।
তিনি আরও বলেন, সব ধর্ম ও মতপথের মানুষের সমান নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে একটি অসাম্প্রদায়িক, আধুনিক ও শান্তিময় রাষ্ট্র গঠনই ইনসানিয়াত বিপ্লবের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ইনসানিয়াত বিপ্লবের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনের প্রার্থী এম ইউনুস নবী এবং নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনের প্রার্থী তৌহিদুল ইসলাম।
বক্তারা বলেন, অতীতে প্রতিনিধিত্বশীল মানবিক রাষ্ট্রব্যবস্থা না থাকায় সমাজ ও রাষ্ট্র একক গোষ্ঠীবাদী স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হয়েছে। এর ফলে মানুষের জীবন, ধর্ম, গণতন্ত্র ও মানবাধিকার আজ সংকটের মুখে পড়েছে।
তারা আরও বলেন, এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা। সে লক্ষ্যেই ইনসানিয়াত বিপ্লব কাজ করছে। এ সময় বক্তারা দলীয় প্রতীক ‘আপেল’ মার্কায় ভোট প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে ইনসানিয়াত বিপ্লবের নোয়াখালী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা।

প্রকাশিত: 12:47:44 pm, Monday, 9 February 2026