ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন থেকে ৩৭ জনের জামায়াতে যোগদান

সদর উপজেলা প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নে বিএনপি ও চরমোনাই (ইসলামী আন্দোলন বাংলাদেশ) দলের ৩৭ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ইউনিয়নে আয়োজিত এক সংবর্ধনা সভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতের পতাকাতলে শামিল হন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসহাক খন্দকার। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

​আন্ডারচর ইউনিয়নে জামায়াতের আমীর ডা. মো. হানিফ যোগদানের বিষয়টি নিশ্চিত করে জানান, নবাগতদের মধ্যে রয়েছেন ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ খান ছোটন, রেজাউন, বাবুল, সোহেল এবং ইসলামী আন্দোলন নেতা আবদুল মাজেদসহ মোট ৩৭ জন নেতাকর্মী।

​যোগদান অনুষ্ঠানে নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতা ইনসাফ কায়েমের লক্ষ্যে জামায়াতে ইসলামীর দিকে ধাবিত হচ্ছে। আন্ডারচর ইউনিয়নের আজকের এই গণযোগদান প্রমাণ করে যে, সাধারণ মানুষ ও বিভিন্ন দলের কর্মীরা জামায়াতের আদর্শ ও শৃঙ্খলার ওপর আস্থা রাখছেন।

​তিনি আরও বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে। নতুন যারা আজ আমাদের সাথে যুক্ত হলেন, তাদের নিয়ে আমরা নোয়াখালী-৪ আসনসহ সারা দেশে মানুষের সেবায় কাজ করে যাবো।”

​এদিকে, এই যোগদানের বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির দপ্তর দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, এরা কেউ আমাদের দলের লোক নন। আমাদের দলের নাম ব্যবহার করে কে কোথায় যোগ দিল, তা নিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি না।

​সংবর্ধনা সভায় স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি এলাকার সাধারণ মানুষের মধ্যেও বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: