Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের হাতে দাঁড়িপাল্লা

নোয়াখালীর খবর-:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে অধ্যক্ষ বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে তার প্রতীক ‘দাঁড়িপাল্লা’ গ্রহণ করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি তার পছন্দের প্রতীক দাঁড়িপাল্লা বুঝে নেন।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নোয়াখালী-৫ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত (কোম্পানীগঞ্জ উপজেলা, কবিরহাট উপজেলা এবং সদর উপজেলার আংশিক অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন) নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চূড়ান্তভাবে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক গ্রহণের পর প্রতিক্রিয়ায় অধ্যক্ষ বেলায়েত হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, জনগণের সমর্থন ও দোয়া নিয়ে তিনি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং ন্যায় ও সুশাসনের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫ আসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যেই প্রচার-প্রচারণা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় দৃশ্যমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের হাতে দাঁড়িপাল্লা

প্রকাশিত: 01:00:28 pm, Wednesday, 21 January 2026