Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালী-৫ আসনে খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া ও আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি জনসমর্থনের শক্ত অবস্থানকে স্পষ্ট করে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে চরকাঁকড়া ইউনিয়নের গ্যাস ফিল্ডের সামনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জোছনা আরা বেগম।

সভায় সভাপতিত্ব করেন, চরকাঁকড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি নেতা ইমাম হোসেন, বসুরহাট পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় বিপুলসংখ্যক নারী নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বিশেষ অতিথির বক্তব্যে জোছনা আরা বেগম বলেন, আমি আপনাদের মেয়ে। আপনারা আপনাদের জামাইকে কীভাবে মেহমানদারি করবেন, তা আপনাদের ওপরই নির্ভর করে। চরকাঁকড়া ইউনিয়নের মানুষের অন্যতম ন্যায্য দাবি গ্যাস সংযোগ। আমি চাই প্রতিটি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিতে। এই দাবি আদায়ে প্রয়োজনে ঘরে ঘরে আন্দোলন গড়ে তোলা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে বিএনপি সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করা হবে। ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতা দেওয়া হবে। এলাকার রাস্তা-ঘাট অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে, এবং জলাবদ্ধতা নিরসনে শহীদ জিয়া খাল পুনঃখনন করা হবে।

তিনি আরও বলেন, এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সালিশ বাণিজ্য কিংবা সন্ত্রাসের জায়গা হবে না। কিশোর গ্যাং দমনে বিজয়ের ৩০ দিনের মধ্যেই কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, যাতে নারীরা নিরাপদে চলাচল করতে পারেন।

সভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মহান রবের কাছে জান্নাতুল ফেরদৌস নসিব ও সকল গুনাহ মাফের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালী-৫ আসনে খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত: 03:08:49 pm, Tuesday, 13 January 2026