Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে করা আপিল বাতিল

নোয়াখালী-৫ আসনে (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার আংশিক অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইনের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে তার প্রার্থিতা চূড়ান্তভাবে বৈধ বলে ঘোষণা করা হলো।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘোষণার পরপরই অধ্যক্ষ বেলায়েত হোসাইন গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ন্যায়বিচারেরই প্রতিফলন। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

অধ্যক্ষ বেলায়েত হোসাইন বলেন, নোয়াখালী-৫ আসনের জনগণের ভালোবাসা, দোয়া ও অকুণ্ঠ সমর্থনই তার রাজনৈতিক পথচলার প্রধান শক্তি।

তিনি আরও বলেন, আগামী দিনে জনগণের অধিকার রক্ষা, টেকসই উন্নয়ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় আমি আরও দৃঢ় ভূমিকা রাখব।

নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, কমিশনের এই সিদ্ধান্ত প্রমাণ করে, দেশে ন্যায়বিচার এখনও প্রতিষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তব্যের শেষে অধ্যক্ষ বেলায়েত হোসাইন নোয়াখালীর সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে করা আপিল বাতিল

প্রকাশিত: 11:43:37 am, Tuesday, 13 January 2026