বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেছেন নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীতে নির্ধারিত স্থানে শোক বইতে স্বাক্ষরকালে তিনি দলের চেয়ারপারসনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার অবদান স্মরণ করেন।
শোক বইয়ে লিখিত বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম উল্লেখ করেন,বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। তার আপসহীন নেতৃত্ব, সাহস ও দেশপ্রেম আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এছাড়াও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ফখরুল ইসলাম বলেন,
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্ব ও সংগ্রাম দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।