Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মহিলা দলের বিক্ষোভ

শাহাদাত হোসেন –
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি মহিলা দল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি মহিলা দলের উদ্যোগে বসুরহাট বাজারের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বসুরহাটের মেট্রো টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে বসুরহাট জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মোহাম্মদ ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলক মামলার আশ্রয় নিয়েছে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেত্রীরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

বিএনপি মহিলা দলের নেত্রীরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিক্ষোভ ও সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি মহিলা দলের নেত্রীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মহিলা দলের বিক্ষোভ

প্রকাশিত: 09:33:18 am, Tuesday, 23 December 2025