Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যতা গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন উড়ানোর মাধ্যমে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। পরে একই স্থানে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুদক নোয়াখালীর উপপরিচালক মো. ফারুক আহমেদের সভাপতিত্বে এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাউসারী আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. আবুল বাশার, সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি একটি জাতীয় ব্যাধি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের সামনে এগিয়ে আসতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই এই ব্যাধি মোকাবিলা করা সম্ভব।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রকাশিত: 04:25:56 pm, Tuesday, 9 December 2025