Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের বিপ্লব ঘটবে: ফখরুল ইসলাম

কোম্পানীগঞ্জ প্রতিনিধি- নোয়াখালীর খবর-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবারের জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বসুরহাট মেট্রো টাওয়ারে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবদলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল ইসলাম বলেন,

“১৭ বছর পর দেশের মানুষ গণতন্ত্র রক্ষায় নির্বিঘ্নে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। মাঠ পর্যায়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, না হলে দেশের গণতন্ত্র নস্যাৎ হওয়ার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন,

“বর্তমান সময় তারুণ্যের জোয়ার। তরুণরাই দেশের ভবিষ্যত। আমাদের নেতা তারেক রহমান তরুণদের মতামতের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই তারুণ্যের বিপ্লব ঘটবে।”

নোয়াখালী-৫ আসনের আওতাধীন কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং সদরের দুটি ইউনিয়নে মোট ১৫৫টি ভোটকেন্দ্রে ধানের শীষের কমিটি গঠনের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, যুবদলের কর্মীরা মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন,

“নির্বাচনী মাঠে প্রতিপক্ষের সঙ্গে কোনো বৈরিতা নয়। সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমেই ভোটারদের মন জয় করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কোথাও কোনো অপ্রীতিকর কিছু দেখলে নেতৃবৃন্দ ও প্রশাসনকে জানাবেন।”

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুর রহমান রাজন, যুগ্ম-আহ্বায়ক সালাহ উদ্দিন সুমনসহ অন্যান্য নেতারা।

মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের ভিড়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের বিপ্লব ঘটবে: ফখরুল ইসলাম

প্রকাশিত: 11:21:33 am, Tuesday, 9 December 2025