Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

বেগমগঞ্জে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় হামলা-ভাংচুর

বেগমগঞ্জ প্রতিনিধি | নোয়াখালীর খবর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় মুখোশধারী একদল সন্ত্রাসীর হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে।

একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম চুন্নু জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরকত উল্লাহ বুলু নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। নির্বাচনী কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিকেলে এক সভার আয়োজন করা হয়। সভাস্থলে প্রায় তিন শতাধিক নেতাকর্মী জড়ো হওয়ার পর হঠাৎ মুখোশ পরা ৫০–৬০ জন যুবক ঢুকে হামলা চালায়।

তিনি আরও বলেন, হামলাকারীরা বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কুপিয়ে আহত করার চেষ্টা করে। এরপর তারা সভাস্থলে রাখা প্রায় ৫ শতাধিক চেয়ার ও মঞ্চ ভাংচুর করে। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে যায়—“এখানে কোনো সভা করা যাবে না।”

চুন্নুর দাবি, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ–যুবলীগের ‘সম্রাট বাহিনী’ ও ‘খালাসি বাহিনী’র সদস্য। তিনি তাদের কয়েকজনকে আদালত প্রাঙ্গণেও দেখেছেন বলে জানান। ঘটনার পরপরই পুলিশকে জানানো হলেও তারা ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ করেন তিনি।

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন,
“নির্বাচনী কেন্দ্র কমিটি নিয়ে একটি গণ্ডগোল হয়েছে বলে শুনেছি। বিস্তারিত জানি না।”

রাত ৮টায় এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারীর মুঠোফোনে কল করা হলে তিনি বলেন,
“বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে অবগত করেননি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বেগমগঞ্জে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় হামলা-ভাংচুর

প্রকাশিত: 03:34:00 pm, Monday, 8 December 2025