ঢাকাSaturday , 29 November 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ফখরুল ইসলাম’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

Link Copied!

হিমেল আহাম্মেদ :
নোয়াখালীর খবর-

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার শারীরিক সুস্থতা কামনা করে দেশব্যাপী দোয়া চলছে। সেই ধারাবাহিকতায় নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর কোম্পানীগঞ্জ উপজেলার মেট্রো হোমস্ টাওয়ারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বসুরহাট কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাকছুদের রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল আলম শিকদার, বিএনপি নেতা আফতাব আহমেদ বাচ্চু, জাহাঙ্গীর আলম, একরামুল হক মিলন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুন, মমিনুল হক, কাউন্সিলর নুরনবী, ছালা উদ্দীন, মেহেদী হাসান টিপু, রাফেল, হায়দার, আজমীর, ছালা উদ্দীন সুমন, শাহীনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

গত রোববার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: