নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার আফাজিয়া বাজারে এ বিক্ষোভে অংশ নেয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা।
পথসভায় জনগণের মনোভাব বিবেচনার আহ্বান জানিয়ে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। তিনি বলেন,
“আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান হাতিয়া দ্বীপের সাড়ে সাত লাখ মানুষের অভিমতকে গুরুত্ব দেবেন এবং এ আসনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তন করে দ্বীপের যোগ্য একজন মানুষকে মনোনয়ন দেবেন। যাকে সবাই মেনে নিয়ে বিপুল ভোটে বিজয়ী করে এ আসন উপহার দিতে পারবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরেফিন আলী। সভায় হাতিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।