Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

হাতিয়া প্রতিনিধি | নোয়াখালীর খবর

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত ও মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওছখালী বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, বিকাল থেকে জিরো পয়েন্ট এলাকায় দুই পক্ষের অনুসারীরা আলাদা অবস্থানে জড়ো হন। মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের সমর্থকরা এক পাশে অবস্থান নেন; অপর পাশে অবস্থান নেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সমর্থকরা। সন্ধ্যার দিকে উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানা যায়, তবে এতে কেউ গুরুতর আহত হয়নি।

মাহবুবের রহমান শামীমের প্রচারণা টিমের দায়িত্বে থাকা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান অভিযোগ করে বলেন,
‘বিকাল থেকে ধানের শীষের প্রচারণা করছিলাম। সন্ধ্যায় জিরো পয়েন্টে গেলে আজিমের লোকজন উসকানিমূলক স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হন।’

অন্যদিকে ফজলুল আজিমের পক্ষের অনুসারী, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো বলেন,
‘আমরা মশালমিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় শামীমের সমর্থকরা হামলা করে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন,
‘উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে বলে শুনেছি। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও নৌবাহিনী এলাকায় টহল জোরদার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

প্রকাশিত: 04:36:37 pm, Saturday, 22 November 2025