Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নদীভাঙন কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর’ — ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম বলেছেন,
“ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর তিনি প্রধানমন্ত্রী হলে নদীভাঙন কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কবিরহাটে এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল ইসলাম বলেন,
“আমাদের দলে অনেক মনোনয়নপ্রত্যাশী ছিলেন—সবাই ছিলেন যোগ্য। তবে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি চাই, আপনারা আমাকে নয়—তারেক রহমানের ধানের শীষকে আপনাদের ভোট দিন।”

তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলবেন। তিনি আরও বলেন,
“ওবায়দুল কাদেরের মতো আমার কোনো ভাই মেয়র বা ভাগিনা চেয়ারম্যান হবে না। যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে। কারও বাসায় মাছ-মাংস বা দধি দিতে হবে না। আমার কাছে দেখা করতে কোনো মামা-খালুর দরকার পড়বে না।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“দল আমাকে মনোনয়ন দিলেও সবাই হয়তো আমাকে পছন্দ নাও করতে পারেন। তবে ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘাঁটি হিসেবে আবার প্রতিষ্ঠিত করুন।”

কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন—
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ।

এতে বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নদীভাঙন কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর’ — ফখরুল ইসলাম

প্রকাশিত: 01:30:43 pm, Sunday, 16 November 2025