Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

ভেদাভেদ ভুলে বিএনপিকে জয়ী করতে কাজ করতে হবে: কবিরহাট উপজেলা বিএনপি

শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে নির্বাচিত করার মাধ্যমে দেশে গণতন্ত্রের পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত চূড়ান্ত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।

শনিবার (৮ নভেম্বর) সকালে বসুরহাট পৌরসভায় মেট্রো টাওয়ারে কবিরহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটন।

সভায় বক্তারা বলেন,
“আসন্ন জাতীয় নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে বিজয়ী করতে হবে। বিএনপির নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, ফিরিয়ে দিতে হবে জনগণের প্রাপ্য অধিকার ও মর্যাদা।”

নেতারা আরও বলেন,
“আমরা ১৭ বছর রাস্তায় ছিলাম, মিথ্যা মামলার শিকার হয়েছি, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। তবুও দল ছাড়িনি। আজ সেই ত্যাগের ফসল ঘরে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বক্তারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগ স্মরণ করে বলেন,
“এই আন্দোলনের প্রকৃত অগ্রনায়ক হচ্ছেন তারেক রহমান। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—
পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, বেলায়েত হোসেন খোকন, চেয়ারম্যান আবুল কালাম, চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন, সদস্য সচিব আব্দুল বাছেত হিরণ, পৌর যুবদলের সদস্য সচিব মহিন উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

ভেদাভেদ ভুলে বিএনপিকে জয়ী করতে কাজ করতে হবে: কবিরহাট উপজেলা বিএনপি

প্রকাশিত: 09:19:39 am, Saturday, 8 November 2025