Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কোম্পানীগঞ্জ বিএনপি

🖋️ শাহাদাত হোসেন
নোয়াখালী খবর-
ডিজিটাল ডেস্ক:

সকল ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে এক মঞ্চে দাঁড়িয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে— নেতাকর্মীরা এক কাতারে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

গত সোমবার (৩ নভেম্বর) বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয় যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

মনোনয়ন পাওয়ার পর থেকেই ফখরুল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামছেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে উৎসাহ, সংহতি ও প্রতিজ্ঞার বার্তা ছড়িয়ে পড়েছে।

নেতাকর্মীদের ভাষ্য—
“আমাদের সকল রাগ, প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে এক কাতারে থাকতে হবে। দলের সিদ্ধান্ত মেনে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের এই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সাবেক ছাত্রদল নেতা বর্তমান যুবদল নেতা আজিজ আজমীর বলেন

“দীর্ঘ আন্দোলন ও ত্যাগের ফসল যেন কোনো অশুভ শক্তি বাধাগ্রস্ত করতে না পারে— সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলামকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ বিএনপি।

নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন—
“আল্লাহ আমাদের ধৈর্য, সাহস ও শক্তি দান করুন, যাতে আমরা দলের আদর্শ বাস্তবায়নে সফল হতে পারি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কোম্পানীগঞ্জ বিএনপি

প্রকাশিত: 06:07:33 am, Wednesday, 5 November 2025