Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

ইমাম-খতিব হচ্ছেন আমাদের মাথার তাজ : নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুল  

শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:

নোয়াখালীর বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,মেট্রো হোমসের চেয়ারম্যান, আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, ইসলাম আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করা শিখিয়েছে। ন্যায় প্রতিষ্ঠা করা এবং শান্তি বজায় রাখা শিখিয়েছে। ইসলামের আলোকেই সমাজে ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা, এটি সম্ভব ইমাম এবং খতিবদের পক্ষে। ইমাম, খতিব আমাদের তাজ,তাঁরা জ্ঞানী, প্রজ্ঞাবান এবং নেতৃত্ব প্রদানকারী। আপনাদের নেতৃত্বের কারণেই সমাজে আলো ছড়িয়ে পড়া সবচেয়ে বেশি নির্ভর করে। যেটা একজন রাজনীতিবিদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়।

শনিবার (০১ নভেম্বর) সকাল ১০টায় বসুরহাট মেট্রো টাওয়ারের ইমাম-খতিব মত বিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভা সঞ্চালন করেন,যুবদল নেতা আজিজুল হক রাজু, এবং অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, আলেমেদ্বীন বসুরহাট ফাজিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদের হেলালী, মোনাজাত পরিচালনা করেন, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদে খতিব মুফতি কামরুল হাসান বিন কাসেম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, নোয়াখালী -৫ (কোম্পানীগঞ্জ- কবিরহাট)সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও চাপরাশিহাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার, বিএনপি নেতা আবু তোহা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য একরামুল হক মিলন।

কোম্পানীগঞ্জে ইমাম-খতিব, এবং মাদ্রাসা শিক্ষকের মতবিনিময় সভায় ফখরুল ইসলাম বলেন, ইমারা সেই প্রজ্ঞাবান এবং জ্ঞানী ব্যক্তি, যিনি সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয়, অন্ধকার থেকে আলোর উম্মোচন করে দেওয়া। এই সমাজে আপনারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। বিগত কিছু বছর আপনারা যেমন বাধাগ্রস্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, আলো ছড়িয়ে দিতে পারেননি, আমরা রাজনৈতিক দলগুলোও সেখান থেকে বঞ্চিত ছিলাম। বঞ্চিত ছিলাম বলেই, সবাই মিলে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি। সর্বশেষ জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকায় অবতীর্ণ হয়েছি।

তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক দল, একেকজন একেক আদর্শের অনুসারী। কিন্তু দেশের গণতন্ত্র, দেশের জন্য, সমাজের জন্য সর্বশেষ শেষ বেলায় দিনের শেষে আমাদেরকে সেই ঐক্যটাকে সুদৃঢ় ঐক্যের মধ্যেই রাখতে হবে। কেননা আমাদরে উদ্দেশ্য এক, সুন্দর একটা বাংলাদেশ গড়া। জুমার দিন খুতবার মাধ্যমে সচেতনা বৃদ্ধি করা, সৃষ্টি করা এবং এই সচেতনতার মধ্য দিয়ে সমাজ উপকৃত হচ্ছে।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এক শিক্ষকের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন,আমাদের ঐক্য, এখানেই আমাদের সম্মান, এখানেই আমরা সুদৃঢ় ঐক্যটা স্থাপন করতে চাই। আমরা এদেশের সাধারণ মানুষ সবাই মিলেমিশে থাকার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। এখন নির্বাচনী সময় আপনাদের দাবি-দাওয়া পরবর্তীতে আমরা একসাথে এ লড়াই সংগ্রাম করবো।

নোয়াখালীর বিএনপি’র নেতা ফখরুল বলেন, এখন যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন হয়েছে। এ সময়টি আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। এটাকে ওভারকাম করে টার্গেটে পৌঁছার জন্য নিজেদের নীতি-নৈতিকতা যেন অবক্ষয় না হয়। সালিশ বাণিজ্য, চাঁদাবাজমুক্ত সমাজ যেন আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হই। চাঁদাবাজি আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। আমরা যতই রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার করি, যত নাগরিক উন্নয়নের কথা বলি, ইজ্জত সম্মান যদি না থাকে, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারি, তাহলে আমরা পিছিয়ে যাব।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ বিএনপি নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

ইমাম-খতিব হচ্ছেন আমাদের মাথার তাজ : নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুল  

প্রকাশিত: 08:20:51 am, Saturday, 1 November 2025