Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে যুবদল-শিবির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর বাজারে যুবদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে উভয় পক্ষই একে অপরকে দায়ী করে সুধারাম থানায় মামলা করে। তবে বৃহ:সকালে মামলার বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় বাসিন্দা সূত্র ও পুলিশ জানায়, গত রোববার বিকেলে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে বিরোধের জেরে স্থানীয় যুবদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। খবর পেয়ে জেলার শহর থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
জামায়াত-শিবির পরিকল্পিতভাবে হামলা করেছে, সংবাদ সম্মেলনে দাবি বিএনপির

এ সংঘর্ষের ঘটনায় যুবদলের পক্ষ থেকে মামলা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ফারুক হোসেন। এতে তিনি জামায়াত ও শিবিরের ১৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করেছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করেছেন আরও ১৫০ থেকে ২০০ জনকে।

ছাত্রশিবিরের পক্ষ থেকে করা মামলার বাদী হয়েছেন সংগঠনের শহর শাখার আইন সম্পাদক নাঈম হোসেন। এ মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২০০ থেকে ২১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘ওই দিনের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। মামলাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে যুবদল-শিবির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

প্রকাশিত: 08:55:27 am, Friday, 24 October 2025