Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

জামায়াত-শিবির পরিকল্পিতভাবে হামলা করেছে, সংবাদ সম্মেলনে দাবি বিএনপির

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে ইসলামী ছাত্রশিবির ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সোমবার (২০ অক্টোবর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে নেয়াজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে দাবি করা হয়— জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে বিএনপি ও সহযোগী সংগঠনের ওপর হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, গত শনিবার বিকেলে জামায়াত-শিবিরের লোকজন নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে কোরআন শিক্ষার একটি কর্মসূচি পালন করছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেওয়া মো. সেলিমের সহায়তায় ওই কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপি নেতাদের অভিযোগ, ওই কর্মসূচিতে এলাকার শিশু-কিশোরদের কাছ থেকে ছাত্রশিবিরের ফরম পূরণ করানো হচ্ছিল। স্থানীয় যুবদল সভাপতি ও কয়েকজন মুসল্লি মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করলে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

কামাল ও জাকির বলেন, “শনিবারের ঘটনার সমাধানের উদ্যোগ চলছিল। এর মধ্যেই রোববার বিকেলে জামায়াত-শিবির পুনরায় মসজিদে আরেকটি কর্মসূচি দেয়। ফেনীসহ আশপাশের উপজেলা থেকে লোকজন এনে দলীয় স্লোগান দেওয়া হয়। মুসল্লিরা আপত্তি জানালে বিএনপি কর্মীরাও শান্তি বজায় রাখতে এগিয়ে যান। কিন্তু তখনই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালায়।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ২৫ জন আহত হন। বিএনপি দাবি করে, তাদের কেউ প্রথমে হামলা করেনি; বরং সাধারণ মুসল্লিদের ক্ষোভ ঠেকাতে বিএনপি কর্মীরা এগিয়ে না এলে প্রাণহানি ঘটতে পারত।

বিএনপি এই ঘটনার তদন্ত দাবি করে বলেন, “মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ডের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে জামায়াত-শিবির ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ, আইনজীবী আবদুর রহিমসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা।

অন্যদিকে, বিএনপির অভিযোগকে “ভিত্তিহীন” বলে দাবি করেছেন ইসলামী ছাত্রশিবির নোয়াখালী উত্তর শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম। তিনি বলেন,

“দারসে কোরআন কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরাই সেখানে অতর্কিত হামলা চালিয়েছে। এমনকি মসজিদের ভেতরে আশ্রয় নেওয়া শিবির কর্মীদেরও তারা রেহাই দেয়নি, ভাঙচুর করেছে।”

ঘটনাটি নিয়ে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

জামায়াত-শিবির পরিকল্পিতভাবে হামলা করেছে, সংবাদ সম্মেলনে দাবি বিএনপির

প্রকাশিত: 11:27:08 am, Monday, 20 October 2025