Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপ প্রবাসীদের স্মারকলিপি

হাতিয়া দ্বীপকে জেলা ঘোষণা ও নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা এবং হাতিয়া দ্বীপকে পৃথক জেলা করার দাবিতে মালদ্বীপে কর্মরত বৃহত্তর নোয়াখালী জেলার প্রবাসীরা স্মারকলিপি দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের পক্ষে স্মারকলিপি হস্তান্তর করেন ‘বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন বহির্বিশ্ব সংগ্রাম পরিষদ’-এর মালদ্বীপ শাখার সভাপতি আবু আহাম্মদ সেলিম মিয়া।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শমিম রাজ, মো. সোহান, জাহাঙ্গীর আলম, আহাম্মদ আলী, বেলাল হোসেন, নুর ইসলাম প্রমুখ।

প্রবাসীরা বলেন, “ঢাকা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরত্বে কুমিল্লাকে নয়, বরং ১৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। এটি সময়ের দাবি।”

তারা আরও বলেন, “আমরা কোনো বৈষম্য চাই না। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের রূপরেখা সম্পূর্ণ অযৌক্তিক। আমাদের একটাই দাবি— নিরাপদ নোয়াখালী বিভাগ চাই।”

বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ বলেন, “নোয়াখালী জেলার প্রবাসীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপ প্রবাসীদের স্মারকলিপি

প্রকাশিত: 12:11:22 pm, Tuesday, 7 October 2025