Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

মানবজমিনের প্রকাশিত প্রতিবেদন এর প্রতিবাদে বি এনপি নেতা ফখরুল ইসলামের সংবাদ সম্মেলন

হিমেল আহাম্মেদ-

নোয়াখালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা ও মেট্রো গ্রুপ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেছেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত খবর সত্য প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’ শিরোনামের প্রতিবেদনে তার নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ এনে বসুরহাটের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল ইসলাম অভিযোগ করেন, প্রতিবেদনে সাংবাদিকতার ন্যূনতম মানদণ্ড অনুসরণ করা হয়নি। কোনো তথ্য-প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র ছাড়াই এস আলমের অর্থ পাচারের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। এমনকি অভিযোগ আনার আগে তার মতামত নিতেও রিপোর্টার কোনো ধরনের যোগাযোগ করেননি।

তিনি আরও বলেন, প্রতিবেদনের শিরোনাম ও বিষয়বস্তুর মধ্যে কোনো সামঞ্জস্য নেই। মির্জা কাদেরের কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন—এমন প্রমাণও নেই সেখানে। তার দাবি, রিপোর্টার শামীমুল হক তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতার নামে ‘হলুদ সাংবাদিকতা’ করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, আফতাব আহমেদ বাচ্চু, একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর পর থেকে দীর্ঘদিন ধরে বিএনপির হয়ে মাঠে সক্রিয় রয়েছেন ফখরুল ইসলাম। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

মানবজমিনের প্রকাশিত প্রতিবেদন এর প্রতিবাদে বি এনপি নেতা ফখরুল ইসলামের সংবাদ সম্মেলন

প্রকাশিত: 05:50:29 pm, Saturday, 27 September 2025