ঢাকাFriday , 26 September 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বন্ধুকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয় ছাত্রীর গলায় ফাঁস,

আরমান হোসেন
September 26, 2025 9:03 pm
Link Copied!

আরমান হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২৪ বছর বয়সী ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফাহিমা সুলতানা ওরফে মারিয়া। শুক্রবার রাত নোয়াখালীর মাইজদীর রশিদ কলোনির একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ফাহিমা বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের ফলিত গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

স্থানীয় পুলিশ ও প্রতিবেশীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে ঘটনাটি ঘটেছে। ফাহিমা হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় সহপাঠীদের সঙ্গে ভাড়া থাকতেন। বিকেলে পরিবারের সঙ্গে যোগাযোগ না হওয়ায় একজন আত্মীয় খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসায় গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান।

বিজ্ঞাপন

সহপাঠীরা জানিয়েছেন, পূজার ছুটিতে অন্যরা বাড়ি গেলেও ফাহিমা মেসে ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁর সঙ্গে শেষবার কথা হয়। শুক্রবার বিকেলে তিনি অনলাইনে ক্লাসে অংশ নেননি এবং ফোনেও সাড়া দেননি। ফাহিমা নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন, তাই সহপাঠীরা প্রথমে ভেবেছিলেন তিনি ঘুমাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জামাল উদ্দিন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিকেল চারটার দিকে ফাহিমা এক বন্ধুকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দেন। পুলিশ তাঁর মুঠোফোনে এমন আলামত পেয়েছে।”

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, “নোবিপ্রবির ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ঘটনার সময় তাঁর মুঠোফোনে ভিডিও কল চালু ছিল। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: