Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে অটোরিকশা উল্টে নারী নিহত, শিশুসহ আহত ৪

আরমান হোসেন-
সদর  প্রতিনিধি-

নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চার মাস বয়সী একটি শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের আনন্দবাজার ছাদের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর জিরো পয়েন্ট থেকে রামগতিগামী একটি অটোরিকশা দ্রুতগতিতে আরেকটি গাড়িকে অতিক্রমের চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ চালান। গুরুতর আহত চারজনকে এবং মৃত অবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।

আহতদের মধ্যে চার মাস বয়সী এক শিশুসহ চারজনকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের বক্তব্য:
নোয়াখালী সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালীতে অটোরিকশা উল্টে নারী নিহত, শিশুসহ আহত ৪

প্রকাশিত: 05:33:20 pm, Friday, 19 September 2025