Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নোয়াখালী সেনবাগের প্রিয়া

সেনবাগ প্রতিনিধি-

নোয়াখালীর খবর-

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের মোকসেদা আক্তার প্রিয়া (২৩)। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢামেকের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে তিনি সন্তান জন্ম দেন। মা প্রিয়া সুস্থ থাকলেও নবজাতকদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, প্রিয়ার স্বামী মো. হানিফ কাতার প্রবাসী। গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল প্রিয়ার। নিয়মিত চিকিৎসকের পরামর্শে এলাকায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আল্ট্রাসনোগ্রাফিতে জানা যায়, তার গর্ভে পাঁচটি সন্তান রয়েছে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর একসঙ্গে ৬ সন্তানের জন্ম দেন তিনি।

গত ৯ সেপ্টেম্বর প্রিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বড় বোন লিপির বাসায় আসেন এবং স্থানীয় মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। শনিবার রাত থেকে প্রসব বেদনা শুরু হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে আনা হয়।

স্বজনরা জানান, নবজাতকদের মধ্যে ৩টি ছেলে এবং ৩টি মেয়ে। তাদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেলের এনআইসিইউতে রাখা হয়েছে। সিট না থাকায় বাকি ৩ নবজাতককে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন বলেন, “প্রিয়া স্বাভাবিকভাবে ৬ সন্তান জন্ম দিয়েছেন। গর্ভধারণের সময়কাল ছিল ২৭ সপ্তাহ। নবজাতকরা অপরিপক্ক অবস্থায় জন্ম নিয়েছে, যাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে। এর মধ্যে ২ নবজাতকের অবস্থা আশঙ্কাজনক।”

তিনি আরও জানান, এনআইসিইউতে বেড খালি হলে বাইরে থাকা নবজাতকদেরও সেখানে স্থানান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নোয়াখালী সেনবাগের প্রিয়া

প্রকাশিত: 12:45:59 pm, Sunday, 14 September 2025