Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী

সদর উপজেলা প্রতিনিধি –

নোয়াখালীর খবর-

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে নোয়াখালীতে শেষ হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এবছর মেলায় প্রায় ১০ লাখ টাকার গাছ বিক্রি হয়েছে।

রবিবার বিকেল ৪টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহীম। সভাপতিত্ব করেন উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্য

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন বলেন—

> “আমরা যা খাই এবং যে অক্সিজেন গ্রহণ করি সবকিছু গাছের সাথে জড়িত। অথচ আমরা জেনে-বুঝেই গাছ কেটে নিজেদের ক্ষতি করছি। নিজেদের সাধ্য অনুযায়ী গাছ লাগাতে হবে এবং বনায়ন রক্ষা করতে হবে। একটি গাছ কাটা হলে অন্তত ১০টি গাছ লাগাতে হবে।”

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহীম বলেন—

> “আমরা অসুস্থ হলে অক্সিজেন সিলিন্ডার কিনে বুঝতে পারি প্রতিদিন গাছ থেকে বিনামূল্যে কত অক্সিজেন পাই। শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি দেশপ্রেম, বৃক্ষরোপণ বিষয়ে সচেতন করা হলে অল্প সময়েই বাংলাদেশ সবুজে ভরে উঠবে।”

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্য

বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন—

> “গাছ সৃষ্টিকর্তার অন্যতম দান। গাছের কারণে আমরা প্রাণভরে অক্সিজেন নিতে পারি। তাই সবাই প্রতিবছর ন্যূনতম একটি হলেও গাছ লাগানো উচিত।”

অন্যান্য অতিথির বক্তব্য

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পপি কুন্ডু

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম

বিভিন্ন নার্সারির মালিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা

অনুষ্ঠানে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী সেরা নার্সারি মালিকদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ ও পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক। জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে এ মেলার আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী

প্রকাশিত: 01:25:09 pm, Sunday, 7 September 2025