Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে সাবেক যুবলীগ নেতার বাড়িতে আগুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যুবলীগের সাবেক এক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। যুবলীগের ওই নেতার নাম শাকিল মাহমুদ। তিনি আলাইয়ারপুর ইউনিয়নের যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের মোশকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় যুবদলকর্মী নাজুমল হাসান ও তার ভাই মাহেদুল ইসলামের সঙ্গে শাকিলের বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে নাজমুল ও মাহেদুল শাকিলের বাড়ির লোকজনের মারধরে গুরুতর আহত হন। এ ঘটনা জানাজানি হওয়ার পর নাজমুলের অনুসারী ও সঙ্গীরা শাকিলের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন।

ঘটনার যুবলীগ নেতা শাকিল মাহমুদ জানান, তিনি ইরাকপ্রবাসী। তিন মাস আগে দেশে এসেছেন। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে ঢাকায় থাকেন। চাঁদার জন্য কিছু ব্যক্তি তাকে হয়রানি করে আসছিলেন। এর জেরে গতকাল সন্ধ্যায়ও তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর তার স্বজনরা প্রতিরোধ করায় বাড়িতে আগুন দেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন যুবদল কর্মী পরিচয় দেওয়া নাজমুল হক। তিনি জানান, শাকিলের বাড়ির সামনে দিয়ে তিনি ও তার ভাই বাজারে যাচ্ছিলেন। এ সময় তুচ্ছ ঘটনায় তার ভাইয়ের সঙ্গে শাকিলের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাকে ও তার ভাইকে মারধর করা হয়। এরপর কারা শাকিলের বাড়িতে হামলা চালিয়েছে, তিনি জানেন না।

বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নে যুবদলের কোনো কমিটি নেই। আলাইয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীরজুমলা মিঠু জানান, নাজমুল যুবদলের কর্মী হিসেবে পরিচয় দেন। তার ওপর হামলা চালানোর জেরে তার অনুসারীরা শাকিলের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। আগুনে শাকিলের বসতঘর পুরোটা পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে সাবেক যুবলীগ নেতার বাড়িতে আগুন

প্রকাশিত: 12:22:34 pm, Sunday, 17 August 2025