Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে চাঁদা না পেয়ে প্রবাসীর আঙুল বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চাঁদার টাকা না পেয়ে মো. সালাউদ্দিন (৩২) নামের এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বাঁ হাত মারাত্মকভাবে জখম হয় এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুর কন্ট্রাক্টর পোল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত সালাউদ্দিন আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

স্বজনদের অভিযোগ, সম্প্রতি সালাউদ্দিন তাদের গ্রামের কিছু পৈতৃক সম্পত্তি বিক্রি করেন। এরপর থেকেই স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি অস্বীকার করায় শনিবার সকালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে এলোপাতাড়ি কোপায় এবং সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, ধারালো অস্ত্রের আঘাতে সালাউদ্দিন গুরুতর আহত হয়েছেন এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালীতে চাঁদা না পেয়ে প্রবাসীর আঙুল বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: 10:21:14 pm, Saturday, 16 August 2025