Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় জামায়াত নেতা নিহত

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় হাফেজ মাওলানা মো. বেলাল হোসাইন (৬৫) নামের জামায়াতে ইসলামীর একজন স্থানীয় নেতা নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে জেলা শহর মাইজদীর রশিদ কলোনী এলাকার ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মাওলানা বেলাল হোসাইন সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহাপুর গ্রামের বাসিন্দা এবং রশিদ কলোনি ইউনিট জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে রশিদ কলোনী জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় জামায়াত নেতা মো. হাসানুজ্জামান জানান, এশার নামাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাওলানা বেলাল হোসাইনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি চার পুত্র ও তিন কন্যার জনক ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় জামায়াত নেতারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন বসুরহাট সিটি হাসপাতাল….

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় জামায়াত নেতা নিহত

প্রকাশিত: 01:00:15 pm, Thursday, 7 August 2025