Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

বিশ্ব ক্রিকেট মঞ্চে কবিরহাট উপজেলার উজ্জ্বল নক্ষত্র — জাফর ইমাম রিয়াদ

সোয়াজিল্যান্ড (বর্তমান এস্বাতিনি) ক্রিকেট বোর্ডের সহ-সভাপতির (Vice President) দায়িত্ব পালন করছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্তান জাফর ইমাম রিয়াদ। তিনি বর্তমানে দেশটির নারী ক্রিকেট দলের আন্তর্জাতিক সফরে নেতৃত্ব দিচ্ছেন, যেটি অংশ নিচ্ছে আইসিসি উইমেনস টি-২০ ওয়ার্ল্ড কাপ আফ্রিকা ডিভিশন ২ কোয়ালিফায়ার প্রতিযোগিতায়।

জাফর ইমামের বাড়ি নুর সোনাপুর গ্রাম, ১নং নরোত্তমপুর ইউনিয়ন, কবিরহাট উপজেলা, নোয়াখালী। দেশের সীমারেখা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এই অসাধারণ নেতৃত্ব তাঁর একক অর্জন নয় — এটি পুরো নোয়াখালী, কবিরহাট ও বাংলাদেশের গর্বের প্রতীক।

সম্প্রতি সোয়াজিল্যান্ডের নারী ক্রিকেট দল বতসোয়ানার উদ্দেশে যাত্রা করেছে। তাদের বিদায়ী অনুষ্ঠানে জাফর ইমাম বলেন,
“আমরা শুধুমাত্র উপস্থিত থাকার জন্য যাচ্ছি না, আমরা লড়তে যাচ্ছি, আমাদের দেশের পতাকা গর্বের সাথে বহন করতে যাচ্ছি।”

এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ্বকাপের মূলপর্বে পৌঁছানোর দরজা খুলবে। দলটির অভিজ্ঞতা ও প্রতিভা নিয়ে আত্মবিশ্বাসী দেশটির কোচ ও কর্মকর্তারা।

নোয়াখালীর খবর এর পক্ষ থেকে জাফর ইমাম রিয়াদকে জানাই হৃদয় থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

✨ আপনার এই অসাধারণ সাফল্য হোক আগামীর প্রজন্মের অনুপ্রেরণা। দেশ ও জাতির জন্য বয়ে আনুক আরও সম্মান ও গৌরব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

বিশ্ব ক্রিকেট মঞ্চে কবিরহাট উপজেলার উজ্জ্বল নক্ষত্র — জাফর ইমাম রিয়াদ

প্রকাশিত: 06:00:30 am, Friday, 1 August 2025