Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে পুকুর থেকে বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি পুকুর থেকে রোকেয়া পারভীন (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং নুরুল মতিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পরশুরামপুর গ্রামের ভূঁইয়া বাড়ির সামনে একটি পুকুরে বোরকা পরা অবস্থায় ওই বৃদ্ধার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, নিহত রোকেয়া পারভীনের ছেলে মনিরুল আহছান পুলিশকে জানিয়েছেন যে, তাঁর মা একজন মানসিক রোগী ছিলেন। বুধবার রাতে তিনি চিৎকার-চেঁচামেচি করছিলেন এবং বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ওসি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালীতে পুকুর থেকে বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার

প্রকাশিত: 06:01:22 am, Friday, 25 July 2025