Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

চীনা বিনিয়োগকারীদের আগ্রহ: বাংলাদেশ হতে পারে পরবর্তী ম্যানুফ্যাকচারিং কেন্দ্র।

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে চীনা বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ রোববার রাজধানীর মাল্টিপারপাস হলে আয়োজিত দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ ও চীনের সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে চীনের ১০০টির বেশি কোম্পানির প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন,

“বাংলাদেশকে একটি আধুনিক ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চীনা বিনিয়োগকারীরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন। তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট এবং তথ্য প্রযুক্তি—এসব খাতে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে।”

তিনি আরও বলেন,

“বাংলাদেশের জনশক্তির প্রায় অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণ প্রজন্ম দক্ষতা অর্জন করে কাজে নামতে প্রস্তুত। তাদের উৎপাদনশীলতার সঙ্গে যুক্ত করতে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে উভয় দেশই উপকৃত হবে।”

সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্ভাবনা, শিল্প অবকাঠামো, এবং বাজার প্রবণতা সম্পর্কে বিশদ ধারণা দেওয়া। অনুষ্ঠানে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও বক্তব্য রাখেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং বাংলাদেশের শিল্প খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

চীনা বিনিয়োগকারীদের আগ্রহ: বাংলাদেশ হতে পারে পরবর্তী ম্যানুফ্যাকচারিং কেন্দ্র।

প্রকাশিত: 07:56:03 am, Sunday, 1 June 2025