Dhaka , Sunday, 6 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ fa fa-square সুবর্ণচরে পুলিশ দেখে পালানোর সময় পড়ে ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু fa fa-square নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন fa fa-square কবিরহাটে ১২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার fa fa-square কবিরহাটে জোরপূর্বক জমি দখলের অভিযোগ, স্থাপনা ভাঙচুর; ৯৯৯-এ কল করেও সহায়তা না পাওয়ার দাবি fa fa-square হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে হাতিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন fa fa-square সোনাইমুড়ীতে জানালার গ্রিল কেটে ২৫ ভরি স্বর্ণালংকার চুরি fa fa-square রাতে মোবাইল ফোন পাশে রেখে ঘুমান? যেসব কারণে সতর্ক হওয়া জরুরি fa fa-square নোয়াখালী কোম্পানীগঞ্জে সালিশ বৈঠকে হামলা-ভাঙচুর, বিএনপি নেতাসহ আহত ৫, fa fa-square সোনাইমুড়ীতে একাধিক এতিমখানার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস সমাজসেবা কর্মকর্তার

সোনাইমুড়ীতে জানালার গ্রিল কেটে ২৫ ভরি স্বর্ণালংকার চুরি

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় একটি বন্ধ বাসার জানালার গ্রিল কেটে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সোনাইমুড়ী কলেজ রোড সংলগ্ন বিমান টাওয়ারের পাশের ‘আনোয়ারা ভিলা’র দ্বিতীয় তলায় এ চুরির ঘটনা জানাজানি হয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে বাসায় তালা দিয়ে পরিবারের সদস্যরা প্রায় সাত কিলোমিটার দূরে বাটপাড়া গ্রামে যান। পাঁচদিন পর শনিবার সকালে তারা বাসায় ফিরে দেখেন, ঘরের জানালার গ্রিল কাটা এবং ভেতরের জিনিসপত্র তছনছ করা হয়েছে।

পরে স্টিলের আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। আলমিরায় রাখা প্রায় ২৫ ভরি স্বর্ণালংকারও খুঁজে পাওয়া যায়নি।

বাসার মালিক ফখরুল ইসলাম সাইমুন জানান, স্বজনের জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিতে তারা বাসা ফাঁকা রেখে গ্রামে গিয়েছিলেন। এ সুযোগে চোরেরা জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে ধারণা করছেন তারা।

চুরির ঘটনায় পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে। তারা দ্রুত চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাসিরুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ

সোনাইমুড়ীতে জানালার গ্রিল কেটে ২৫ ভরি স্বর্ণালংকার চুরি

প্রকাশিত: 02:00:08 pm, Saturday, 5 September 2026