Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে দিনে-দুপুরে যুবককে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক-
নোয়াখালীর খবর

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দিনে-দুপুরে সুব্রত চন্দ দাস (৪০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনের সড়কে এ নৃশংস ঘটনাটি ঘটে।

নিহত সুব্রত চন্দ দাস চর আমান উল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুব্রত বেকার ছিলেন। তার স্ত্রী রিক্তা রানী চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্যসেবা বিভাগে চাকরি করতেন। দুপুরে তিনি মোটরসাইকেলযোগে স্ত্রীর কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে দুর্বৃত্তরা তার গতিরোধ করে গলা কেটে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে হত্যা করে সড়কের পাশে মরদেহ ফেলে যায়।

নিহতের চাচা লিটন চন্দ্র দাস বলেন, “স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাওয়ার পথে এমন ঘটনা ঘটেছে। আমরা বিচার চাই।”

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের গলা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালীতে দিনে-দুপুরে যুবককে গলা কেটে হত্যা

প্রকাশিত: 03:28:51 pm, Monday, 13 October 2025