Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বসুরহাট বাজারের জিরো পয়েন্টসংলগ্ন নির্ঝর কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান জিল্লুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রাজু ও সহসাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির।

এ সময় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা মহি উদ্দিন এবং ওয়েস্ট ব্যাংক কলেজের প্রভাষক জিয়াউল হক জিয়া।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্যও গর্বের বিষয়। এই সাফল্য ধরে রাখতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

প্রধান অতিথি অধ্যাপক ড. আবিদুর রহমান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়। জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।

পরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও সংগঠনের সদস্যরা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষার পথে তাঁদের উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি

প্রকাশিত: 02:26:47 pm, Saturday, 12 September 2026