Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান হলেন হাতিয়ার কৃতি সন্তান ফখরুল মাওলা লিপটন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হাতিয়ার কৃতি সন্তান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা লিপটন। তিনি বর্তমানে সরকারি চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
অধ্যাপক ফখরুল মাওলার এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর সহপাঠী, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

তাঁর সহপাঠী ও সমাজকর্মী মো. দুলাল উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক শুভেচ্ছা বার্তায় বলেন, “প্রিয় বন্ধু প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা (লিপটন)-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান হিসেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাঁর প্রজ্ঞা, সততা, দক্ষতা ও শিক্ষার প্রতি নিবেদন দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

স্থানীয়রা জানান, একজন যোগ্য ও অভিজ্ঞ শিক্ষা প্রশাসক হিসেবে অধ্যাপক ফখরুল মাওলার এ নিয়োগ হাতিয়াবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর এ অর্জনে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জানা যায়, অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে সরকারি চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ হিসেবে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করছেন।

অধ্যাপক ফখরুল মাওলার জন্ম হাতিয়া টাউন এলাকার সাবেক রহমনী ইউনিয়নে, যা বর্তমানে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। তাঁর পিতা মরহুম সামছল হক (জুম্মা খান)। তিনি চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা, চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার জন্য দোয়া করবেন। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান হলেন হাতিয়ার কৃতি সন্তান ফখরুল মাওলা লিপটন

প্রকাশিত: 07:13:18 pm, Sunday, 7 June 2026