Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জে ৯০ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা।

সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে চাপে শিক্ষা ব্যবস্থা

কোম্পানিগন্জ প্রতিনিধি-
নোয়খালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা একাই নিচ্ছেন প্রধান শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে দেখা যায়—অফিস কক্ষ ফাঁকা, সহকারী শিক্ষকদের অনুপস্থিতি, আর বিদ্যালয়ের সামনে অপেক্ষমাণ অভিভাবকদের ভিড়।

অভিভাবকদের অভিযোগ, কিছু সহকারী শিক্ষক সকালে এসে আবার চলে যান। তারা পরীক্ষা আয়োজন হওয়ায় স্বস্তি পেলেও কর্মবিরতির কারণে শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ বলেন, “উপজেলার ৯০টি বিদ্যালয়ে আজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা একাই পরীক্ষা নিয়েছেন। কিছু প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকেরা সহযোগিতা করেছেন।”

সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে প্রাথমিক শিক্ষায় যে সংকট তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতিতে বড় ধরণের ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছেন অভিভাবকসহ সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

কোম্পানীগঞ্জে ৯০ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা।

প্রকাশিত: 05:31:10 pm, Thursday, 4 December 2025