ঢাকাFriday , 7 August 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে রাজনৈতিক সংঘাত ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ: জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে যুবদল নেতার মামলা-

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ১০ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন স্থানীয় যুবদল নেতা ওমর ফারুক।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ২০২৬ শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে পূর্ব বিরোধের জেরে সিরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হাসেমের ছেলে মুজাহিদের সঙ্গে এক ছাত্রদল কর্মীর সিরাজপুর পিএল একাডেমি মাঠে কথা-কাটাকাটি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের কয়েকজন কর্মী এক শিবির কর্মীকে মারধর করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগে বলা হয়, রাত প্রায় ১১টার দিকে জামায়াত ও শিবিরের একদল নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার পর যুবদল নেতাকর্মীরাও মিছিল বের করেন। এ সময় স্থানীয় জামায়াত কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও ওঠে।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন, মুজাহিদ (২৮), শিহাব উদ্দিন (২৫), রেদওয়ান (১৯), মারুফ (১৮), সজীব (১৮), সিয়াম (২০), রিয়াদ (২৫), আবু জাহেদ (২১), মাস্টার (৩০) এবং এনায়েত উল্যাহ (৩৫)। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “লিখিত এজাহার পাওয়ার পর নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান পরিচালনা করা হবে।”

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলায় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মামলার এজাহারে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য ও আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই ঘটনার প্রকৃত সত্যতা নির্ধারিত হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: