Dhaka , Tuesday, 6 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন fa fa-square কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে, fa fa-square নোয়াখালীতে দীর্ঘদিন বিএনপির রাজনীতি করে ক্ষোভে শিক্ষা জীবনের সার্টিফিকেট পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী fa fa-square প্যারিসে ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন fa fa-square নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি fa fa-square কোম্পানীগঞ্জে প্রধান শিক্ষক ফারুক ভূঞার ৯ম স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত fa fa-square নোয়াখালীতে গ্রামবাংলার মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম (বিজ)-এর নতুন শাখার উদ্বোধন fa fa-square মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর, fa fa-square মৎস্য খামারি ও যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি fa fa-square নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে ‘মাদক সেবনে তরুণের মৃত্যু, অসুস্থ ৪

কোম্পানীগঞ্জের তিনজনকে ইতালিতে হত্যা-প্রাণে বেঁচে যাওয়া আমির পেলেন বিশেষ পাসপোর্ট

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডে একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া আমির হোসাইনকে মানবিক বিবেচনায় বিশেষ পাসপোর্ট দিয়েছে বাংলাদেশ দূতাবাস। আগামীকাল শুক্রবার নিহত তিন বাংলাদেশির মরদেহ দেশে আসার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিহত কামাল উদ্দিন বাবুলের পারিবারিক সূত্র।

এর আগে বুধবার (১২ আগস্ট) ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমির হোসাইনের হাতে নতুন পাসপোর্টটি তুলে দেন। এ সময় রাষ্ট্রদূত তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং মর্মান্তিক এ ঘটনায় গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রদূত আমিরকে আশ্বস্ত করে বলেন, এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাস সর্বাত্মক যোগাযোগ ও প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

গত ২৬ জুন রাতে ইতালির রাজধানী রোমের কাসালোত্তি এলাকায় একটি বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু আক্তার (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

এ ঘটনায় তাদের বড় ছেলে আমির হোসাইনও হামলার শিকার হয়ে আহত হন। তবে গুরুতর ওই হামলার পর তিনি প্রাণে বেঁচে যান।

দূতাবাস সূত্র জানায়, মর্মান্তিক এ ঘটনায় নিহত একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিকের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রশাসনিক উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

নিহতদের মরদেহ আগামীকাল শুক্রবার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন

কোম্পানীগঞ্জের তিনজনকে ইতালিতে হত্যা-প্রাণে বেঁচে যাওয়া আমির পেলেন বিশেষ পাসপোর্ট

প্রকাশিত: 04:32:13 pm, Thursday, 13 August 2026