ঢাকাMonday , 10 August 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এসএসসির ফলে নোয়াখালীতে সেরা-সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

Link Copied!

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে নোয়াখালী জেলায় সেরা ফলাফল করেছে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৫২ জন পেয়েছে জিপিএ-৫।

তবে জেলার সার্বিক ফলাফলে নোয়াখালী রয়েছে কুমিল্লা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে। এবার নোয়াখালী জেলার পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ। বিপরীতে কুমিল্লা বোর্ডের গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। অর্থাৎ বোর্ডের গড়ের চেয়ে নোয়াখালীর পাসের হার ৫ দশমিক ৪৪ শতাংশ পয়েন্ট কম।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল অনুযায়ী, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার ২৪৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৫২ জন জিপিএ-৫ পেয়েছে। গতবারের ধারাবাহিকতায় এবারও বিদ্যালয়টি জেলার ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে।

জেলায় ফলাফলের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে নোয়াখালী জিলা স্কুল। বিদ্যালয়টি থেকে ২৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৩০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৩১ জন। বিদ্যালয়টির পাসের হার ৯৮ দশমিক ২৯ শতাংশ।

মেয়েদের পাসের হার বেশি
জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নোয়াখালীতে ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ ও পাসের হার বেশি।

এ বছর জেলায় ১০ হাজার ৩৫৭ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৮ জন। অন্যদিকে ১৪ হাজার ৭২৬ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৩৮ জন।

এবার নোয়াখালী জেলায় মোট ১ হাজার ২১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা চারটি।
গত বছর নোয়াখালী জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪০ দশমিক ৪৩ শতাংশ। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৯৮ শতাংশে।

উপজেলায় এগিয়ে কোম্পানীগঞ্জ, পিছিয়ে হাতিয়া
উপজেলাভিত্তিক ফলাফলে পাসের হারে নোয়াখালীতে এগিয়ে রয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা। এ উপজেলায় পাসের হার ৬৮ দশমিক ৬৮ শতাংশ।

অন্যদিকে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে নোয়াখালী সদর উপজেলা। এ উপজেলার শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬৩০টি জিপিএ-৫ পেয়েছে।

তবে সবচেয়ে কম পাসের হার হাতিয়া উপজেলায়। সেখানে পাসের হার ৪৮ দশমিক ৭০ শতাংশ।

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষকদের কঠোর নজরদারি, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, অভিভাবকদের সঠিক তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ই এ সাফল্যের মূল কারণ।

তিনি বলেন, গত বছরও বিদ্যালয়টি জেলায় ফলাফলে শীর্ষস্থানে ছিল। আগামী বছরও শতভাগ ফলাফল ধরে রাখতে এখন থেকেই পরিকল্পনা নিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: