Dhaka , Thursday, 12 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সেনবাগে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দেবরের বিরুদ্ধে; নারীসহ আহত ৪ fa fa-square কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তলন fa fa-square কোম্পানীগঞ্জে মাদক সেবনের টাকার জন্য বাবা-মাকে মারধর, ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে fa fa-square কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মাওঃ মোতালেব হোসাইন পারভেজ, fa fa-square আট পিস্তল সামনে রেখে হুমকির ভিডিও, কবিরহাট থেকে ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার fa fa-square বেগমগঞ্জ উপজেলার ছয়ানীর উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা, চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন fa fa-square কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউপি নির্বাচন: তরুণদের পছন্দের আলোচনায় আতাউর রহমান পাভেল, fa fa-square নোয়াখালীতে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার, নির্যাতনের পর হত্যার সন্দেহ fa fa-square কোম্পানীগঞ্জে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন fa fa-square সেনবাগে অবৈধভাবে মাটি পরিবহন, ট্রাক্টর চালককে ১৫ হাজার টাকা জরিমানা

সেনবাগে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দেবরের বিরুদ্ধে; নারীসহ আহত ৪

নোয়াখালীর সেনবাগে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে হাজেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পরিবার।

শনিবার (৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের শ্রীপদ্দী এলাকার কুমার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল্লাহ আল মামুন (২৬) বাদী হয়ে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আবদুর রব, আবদুস সাত্তার, আরিফুল ইসলাম, আবদুল মতিন, আবদুল বাশার, কামাল, সুজন, সোহাগ ও আবদুর রহিমসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বসতঘরে হামলা চালান। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের বাধা দিতে গেলে বাদীর মা হাজেরা খাতুনকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়া হয়। এতে তাঁর মুখের ডান পাশে গুরুতর জখম হয়। এ ছাড়া লোহার রড ও ধামা দিয়ে আঘাত করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আবদুল্লাহ আল মামুনকেও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এ সময় পরিবারের আরেক সদস্য আয়েশা খাতুন, তাঁর ছেলে ও কোলে থাকা শিশুকেও মারধর করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে প্রায় চার ভরি স্বর্ণালংকার, জমি কেনার জন্য রাখা নগদ ৬ লাখ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র লুট করে নিয়ে যান। এতে তাঁদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাজেরা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে সেখানেও তাঁর অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যান।

বাদী জানান, ঘটনার বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানানো হয়েছে। আহতদের চিকিৎসা ও অন্যান্য কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।

এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন সাংবাদিক। তবে সাংবাদিক পরিচয় দেওয়ার পর ফোনকলটি কেটে দেওয়া হয়। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সেনবাগ থানার এসআই শিমুল জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সেনবাগে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দেবরের বিরুদ্ধে; নারীসহ আহত ৪

সেনবাগে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দেবরের বিরুদ্ধে; নারীসহ আহত ৪

প্রকাশিত: 05:15:52 pm, Wednesday, 11 November 2026