Dhaka , Wednesday, 4 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ নারী ও সহযোগী গ্রেপ্তার, সিএনজি জব্দ fa fa-square সামাজিক সংগঠন নোয়াখালী এর পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সম্পন্ন, নতুন নেতৃত্বে ৭ সংগঠন, fa fa-square সেনবাগে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা fa fa-square সুবর্ণচরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ড্রেজার আত্মসাতের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাটে এক মাসে ৩ মোটরসাইকেল চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আতঙ্কে ওষুধ কোম্পানির মার্কেটিং কর্মকর্তারা fa fa-square কোরআন প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জে চতুর্থ স্থান অর্জন করে-দারুল উলুম একাডেমি মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আদনান। fa fa-square কবিরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! fa fa-square কোম্পানীগঞ্জে জমির সীমানার খুঁটি উপড়ে ফেলা ও গাছ কেঁটে ফেলার অভিযোগ-থানায়। fa fa-square নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট fa fa-square বসুরহাটে স্টার লাইন কাউন্টারে ব্যবসায়ীকে মারধর করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নোয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ নারী ও সহযোগী গ্রেপ্তার, সিএনজি জব্দ

নোয়াখালীতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ফাতেমা আফরিন মনি (৩৫) নামে এক নারী ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে নোয়াখালী সদর উপজেলার সুধারাম মডেল থানাধীন অশ্বদিয়া ওয়াবদার পোল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ফাতেমা আফরিন মনি নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার (গনি মিয়ার বাড়ি) নূর মোহাম্মদের স্ত্রী। তাঁর সহযোগী মো. সুমন (৩৪) বেগমগঞ্জ উপজেলার ৬ নম্বর রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ এলাকার মৃত জাকির হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অশ্বদিয়া ওয়াবদার পোল বাজারে জিয়া ফার্মেসির সামনের রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মনি ও সিএনজিচালক সুমনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএনসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ নারী ও সহযোগী গ্রেপ্তার, সিএনজি জব্দ

নোয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ নারী ও সহযোগী গ্রেপ্তার, সিএনজি জব্দ

প্রকাশিত: 11:54:36 am, Wednesday, 4 November 2026