Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিঝুমদ্বীপ বন্দরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব স্কুল ব্যাগ বিতরণ করেছে হাতিয়া উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।।

‎এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান এবং নিঝুমদ্বীপ বন্দরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এবং পড়াশোনার পরিবেশ আরও আনন্দময় করতে উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। পরিবেশবান্ধব স্কুল ব্যাগ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি পরিবেশের প্রতি সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা অর্জনে শিক্ষক ও অভিভাবকদেরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

‎স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। স্থানীয়রা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
‎উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগানোর পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

প্রকাশিত: 12:26:12 pm, Tuesday, 27 October 2026