বৃহত্তর নোয়াখালীর জনপ্রিয় নিউজ পোর্টাল নোয়াখালী টাইমস’র বার্তা সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন আবদুল আজিজ সায়েম। পোর্টালটির সম্পাদক এ.এইচ.এম মান্নান মুন্না ও নির্বাহী সম্পাদক সোহরাব হোসেন বাবর’র যৌথ স্বাক্ষরিত নিয়োগপত্র তার হাতে তুলে দেওয়া হয়।
আবদুল আজিজ সায়েম ২০২৩ সালের শেষের দিকে গণমাধ্যমের সঙ্গে যুক্ত হন। শুরুতে তিনি আজকের সময়-এর ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতীয় দৈনিক নিখাদ খবর, দৈনিক আজকের জনবাণী, দৈনিক ঘোষণা, ও দৈনিক ঢাকা টাইমসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়া স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ফেনী সংবাদেও দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত থেকে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।


নিজস্ব প্রতিবেদক 























