Dhaka , Friday, 9 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালী টাইমস’র বার্তা সম্পাদক হলেন আবদুল আজিজ সায়েম fa fa-square বিশ্ব শিক্ষক দিবসে সমাবেশে যোগ দিতে কোম্পানীগঞ্জের শিক্ষকদের ঢাকা যাত্রা fa fa-square বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন ও কার্যকরী কমিটির সভা fa fa-square নোয়াখালীতে ১০ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-গ্রেপ্তার ১১০৬ fa fa-square সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হওয়া যুবকের মরদেহ উদ্ধার fa fa-square মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবার পাবে ভিজিএফের চাল fa fa-square সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ লেনদেন ‘ওপেন সিক্রেট’, সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ fa fa-square ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জ বসুরহাটে জামায়াতের লিফলেট বিতরণ fa fa-square ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’, কোম্পানীগঞ্জে পুলিশকে শিবির নেতার হুমকির অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, গৃহকর্তাকে কুপিয়ে আহত

নোয়াখালীতে ১০ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-গ্রেপ্তার ১১০৬

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে গত ১০ দিনে ১ হাজার ১০৬ জনকে আটক ও গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাদের মধ্যে ৮৫ জনের বিরুদ্ধে বিভিন্ন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১ হাজার ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। গত ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক ও গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক-গ্রেপ্তারদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা, ৫৩ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন, ৭ জনকে নিয়মিত মামলায়, ১৩ জনকে আগের মামলায় এবং ২ জনকে আগের ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া একজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার, দুজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালতে সোপর্দ এবং চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

*হাতিয়া: ২৮৯ জন

*বেগমগঞ্জ: ১৮৩ জন

*কোম্পানীগঞ্জ: ১৩১ জন

*সুধারাম মডেল: ১২৫ জন

*চরজব্বার: ১১০ জন

*সোনাইমুড়ী: ৯২ জন

*কবিরহাট: ৬০ জন

*চাটখিল: ৫৯ জন

*সেনবাগ: ৫৭ জন

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালী টাইমস’র বার্তা সম্পাদক হলেন আবদুল আজিজ সায়েম

নোয়াখালীতে ১০ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-গ্রেপ্তার ১১০৬

প্রকাশিত: 07:40:28 am, Thursday, 8 October 2026