Dhaka , Wednesday, 7 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square ফেসবুকে নাম-ছবি ব্যবহার করে অপপ্রচার, সমাজসেবক ও ব্যবসায়ী আবদুল্যাহ আল মামুনের- থানায় লিখিত অভিযোগ। fa fa-square নোয়াখালীতে নতুন গ্যাসকূপে মিলল গ্যাস, চলছে ডিএসটি পরীক্ষা fa fa-square নোয়াখালীতে আদালত প্রাঙ্গণ থেকে মায়ের কাছ থেকে মেয়েকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ, চট্টগ্রাম থেকে আসামি গ্রেপ্তার fa fa-square শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা fa fa-square টাকা ছাড়া সেবা না দেওয়ার অভিযোগ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মচারীর বিরুদ্ধে fa fa-square নোয়াখালীতে চিকিৎসাধীন দুই মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর fa fa-square বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন fa fa-square কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে, fa fa-square নোয়াখালীতে দীর্ঘদিন বিএনপির রাজনীতি করে ক্ষোভে শিক্ষা জীবনের সার্টিফিকেট পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী fa fa-square প্যারিসে ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন

ফেসবুকে নাম-ছবি ব্যবহার করে অপপ্রচার, সমাজসেবক ও ব্যবসায়ী আবদুল্যাহ আল মামুনের- থানায় লিখিত অভিযোগ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নাম ও ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ, অশালীন, আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে রাজধানীর খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল্যাহ আল মামুন।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) খিলগাঁও থানায় করা জিডির আবেদনে আবদুল্যাহ আল মামুন উল্লেখ করেন, গত ১৭ আগস্ট সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহারের সময় ‘Mahid Hasan’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচারের বিষয়টি তার নজরে আসে।

এ ছাড়া ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘Portugal D1 Visa Information’ নামের একটি ফেসবুক গ্রুপেও তার নাম ও ছবি ব্যবহার করে একই ধরনের কনটেন্ট প্রচারের বিষয়টি দেখতে পান বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

জিডিতে আবদুল্যাহ আল মামুন অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি দীর্ঘদিনের সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। এতে পরিবার, আত্মীয়-স্বজন, পরিচিতজন ও ব্যবসায়িক অঙ্গনে তার সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কারা তার নাম ও ছবি ব্যবহার করে এসব প্রচার চালাচ্ছে, সে বিষয়ে নিশ্চিত নন বলে জিডিতে জানান আবদুল্যাহ আল মামুন। তবে কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী, স্বার্থান্বেষী ব্যক্তি কিংবা পরিচিত কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত ব্যক্তিদের শনাক্ত করার অনুরোধ জানিয়েছেন তিনি।

জিডির আবেদনে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডি, পোস্ট, কমেন্ট, প্রোফাইল লিংক ও স্ক্রিনশটসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হয়েছে, যা তদন্তের প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উপস্থাপন করা হবে।

আবদুল্যাহ আল মামুন জানান, বর্তমানে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার আবেদন করেছেন তিনি। ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন।

জিডি সূত্রে জানা যায়, খিলগাঁও থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান-এর মাধ্যমে আবেদনটি গ্রহণ করা হয়েছে।

আবদুল্যাহ আল মামুন নোয়াখালী জেলার একটি পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর ইউ’-এর দায়িত্বশীল হিসেবে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

এদিকে তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত অপপ্রচারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা। তারা বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ফেসবুকে নাম-ছবি ব্যবহার করে অপপ্রচার, সমাজসেবক ও ব্যবসায়ী আবদুল্যাহ আল মামুনের- থানায় লিখিত অভিযোগ।

ফেসবুকে নাম-ছবি ব্যবহার করে অপপ্রচার, সমাজসেবক ও ব্যবসায়ী আবদুল্যাহ আল মামুনের- থানায় লিখিত অভিযোগ।

প্রকাশিত: 08:54:52 pm, Tuesday, 6 October 2026