Dhaka , Tuesday, 6 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে আদালত প্রাঙ্গণ থেকে মায়ের কাছ থেকে মেয়েকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ, চট্টগ্রাম থেকে আসামি গ্রেপ্তার fa fa-square শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা fa fa-square টাকা ছাড়া সেবা না দেওয়ার অভিযোগ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মচারীর বিরুদ্ধে fa fa-square নোয়াখালীতে চিকিৎসাধীন দুই মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর fa fa-square বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন fa fa-square কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে, fa fa-square নোয়াখালীতে দীর্ঘদিন বিএনপির রাজনীতি করে ক্ষোভে শিক্ষা জীবনের সার্টিফিকেট পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী fa fa-square প্যারিসে ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন fa fa-square নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি fa fa-square কোম্পানীগঞ্জে প্রধান শিক্ষক ফারুক ভূঞার ৯ম স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

নোয়াখালীতে চিকিৎসাধীন দুই মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা হাসান রিমি নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন শিশুটির স্বজনেরা।

সোমবার (৫ অক্টোবর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরে হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। খবর পেয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত ফাতেমা হাসান রিমি উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর মুন্সিমিয়া চৌকিদার বাড়ির রবিউল হাসান ও উম্মে সালমা দম্পতির সন্তান।

পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুর ২টার দিকে অসুস্থ রিমিকে চিকিৎসার জন্য চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শিশুটির হামে আক্রান্ত হওয়ার একটি রিপোর্টও কর্তব্যরত চিকিৎসককে দেখানো হয়। পরে কর্তব্যরত নার্স শিশুটিকে ইনজেকশন ও স্যালাইন দেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হয়। একপর্যায়ে অক্সিজেনের প্রয়োজন হলে হাসপাতালে অক্সিজেন নেই বলে জানানো হয়। রাত ৮টার দিকে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মা উম্মে সালমা অভিযোগ করেন, চিকিৎসক ও নার্সের ভুল চিকিৎসা এবং অবহেলার কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালের ভেতরে ও বাইরে ভাঙচুর চালান বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ইউএনও ও ওসি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে অভিযোগ অস্বীকার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিন আক্তার বলেন, শিশুটি গত এক মাস ধরে অসুস্থ ছিল এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্যালাইন চলার সময় শিশুটির মা তাকে বুকের দুধ খাওয়ালে তা শ্বাসনালীতে আটকে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির নিউমোনিয়ার মতো উপসর্গ ছিল। তবে সে হামে আক্রান্ত ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিশুর মৃত্যুর পর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় তৃতীয় কোনো পক্ষের ইন্ধন ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, নিহত শিশুর স্বজনেরা থানায় এসেছেন। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগে নিহত শিশুর স্বজনেরা হাসপাতালে কিছু ভাঙচুর চালিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে আদালত প্রাঙ্গণ থেকে মায়ের কাছ থেকে মেয়েকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ, চট্টগ্রাম থেকে আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে চিকিৎসাধীন দুই মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

প্রকাশিত: 06:18:01 am, Tuesday, 6 October 2026