Dhaka , Wednesday, 23 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোবিপ্রবিতে ইন্টার্নশিপে যুক্ত হচ্ছে ল্যাবরেটরি স্কুল ও ইন্টার্নশিপে ভাতা fa fa-square ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতা fa fa-square কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ fa fa-square নোয়াখালীতে ৯০ হাজার টাকার নিষিদ্ধ বাজিসহ গ্রেপ্তার ১ fa fa-square ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল ধানখেতের পাশে fa fa-square নোয়াখালীতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু fa fa-square জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ fa fa-square কোম্পানীগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা fa fa-square কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু fa fa-square কোম্পানীগঞ্জে মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ: আশ্বাসের পরও অপেক্ষায় উপকূলবাসী।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতা

সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত রেজিস্ট্রার কার্যালয়ের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়

নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে নোবিপ্রবির বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশনা-২০১৯’ রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নির্দেশনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক মতাদর্শ বা আলোচনা-সংক্রান্ত কোনো তথ্য বা উপাত্ত প্রচার, জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী তথ্য প্রকাশ এবং কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন তথ্য বা উপাত্ত প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এমন পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো পেশাকে হেয় প্রতিপন্ন করে এমন পোস্ট এবং জনমনে অসন্তোষ বা অশান্তিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন পোস্ট, ছবি, অডিও বা ভিডিও প্রকাশ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বিভ্রান্তিকর, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার এবং মহামান্য আদালত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে যেকোনো ধরনের প্রচার-প্রচারণা ও কর্মকাণ্ডের প্রচার থেকে বিরত থাকতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, উপরিউক্ত বিষয়সমূহ লঙ্ঘন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ৪৭ (৮) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২ (খ) অনুযায়ী ‘অসদাচরণ এবং চাকুরি শৃঙ্খলা পরিপন্থী আচরণ’ হিসেবে অভিহিত হবে।

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় উপরিউক্ত আইন/বিধি ছাড়াও রাষ্ট্রের প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোবিপ্রবিতে ইন্টার্নশিপে যুক্ত হচ্ছে ল্যাবরেটরি স্কুল ও ইন্টার্নশিপে ভাতা

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতা

প্রকাশিত: 04:21:39 pm, Tuesday, 22 September 2026