Dhaka , Wednesday, 23 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোবিপ্রবিতে ইন্টার্নশিপে যুক্ত হচ্ছে ল্যাবরেটরি স্কুল ও ইন্টার্নশিপে ভাতা fa fa-square ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতা fa fa-square কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ fa fa-square নোয়াখালীতে ৯০ হাজার টাকার নিষিদ্ধ বাজিসহ গ্রেপ্তার ১ fa fa-square ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল ধানখেতের পাশে fa fa-square নোয়াখালীতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু fa fa-square জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ fa fa-square কোম্পানীগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা fa fa-square কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু fa fa-square কোম্পানীগঞ্জে মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ: আশ্বাসের পরও অপেক্ষায় উপকূলবাসী।

নোয়াখালীতে ৯০ হাজার টাকার নিষিদ্ধ বাজিসহ গ্রেপ্তার ১

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজিসহ ফজলুল করিম রুমন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী ডিবি রোড এলাকার আব্দুর রাজ্জাক এন্ড সন্সের দোকানের দ্বিতীয় তলার একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ফজলুল করিম রুমন চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার মনু বেপারীর বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গোডাউনে অভিযান পরিচালনা করেন। এ সময় ফজলুল করিম রুমনকে আটক করা হয়।

পরে তার দেখানো স্থান থেকে ৯০ হাজার ৩৪০ টাকা মূল্যের নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ফজলুল করিম রুমনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোবিপ্রবিতে ইন্টার্নশিপে যুক্ত হচ্ছে ল্যাবরেটরি স্কুল ও ইন্টার্নশিপে ভাতা

নোয়াখালীতে ৯০ হাজার টাকার নিষিদ্ধ বাজিসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: 09:28:02 am, Tuesday, 22 September 2026